মৃত্যুদন্ডপ্রাপ্ত ফিলিস্তিনি কবি আশরাফ ফায়াদের কবিতা
১
দারিদ্রের নিদর্শন রেখে যাওয়া ছাড়া খনিজ তেল তেমন কোনো ক্ষতি করে নাসেইদিন, যখন আর একটি তেলকূপ খুঁজে পেয়ে আঁধারে তাদের মুখ আচ্ছন্ন হয়েছিল,
যখন জীবন আপনার হৃদপিন্ডকে ক্লান্ত কোরে তুলেছিলো,
আপনার আত্মা হতে আরো বেশি তেল টেনে বের করার লক্ষ্যে,
জনগণের কল্যাণে...
সেটাই হলো তেলের প্রতিশ্রুতি, একটি প্রকৃত প্রতিশ্রুতি।
এবং শেষ।
২
বলা হয়েছিলো: বসতি স্থাপন করুন
কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা সকলের জন্য ক্ষতিকর
সুতরাং এটা স্থগিত থাক
নদীর গভীর হতে নিজেদের দিকে তাকিয়ে দেখুন
যারা উপরে অবস্থান করছেন, তাদের উচিৎ কিছু করুণা প্রদর্শন করা নিচে অবস্থানকারীদের প্রতি
গৃহচ্যুত মানুষেরা অসহায়
এতটাই যে, তেলের বাজারে এদের রক্তের কোনো মূল্য নেই!

৩
ক্ষমা করো, ক্ষমা করো আমাকে
তোমার জন্য আরো বেশি কান্না প্রকাশ না করতে পারার কারণে
এবং স্মৃতিকাতরতার মধ্যে অস্ফুটস্বরেও আমি উচ্চারণ করতে পারিনি তোমার নাম
অথচ আমি প্রতীক্ষা কোরে ছিলাম তোমার আলিঙ্গনের উষ্ণতার জন্য
তুমি ছাড়া আমার কোনো ভালোবাসা নেই, একমাত্র তুমি, আর আমিই সে—
তোমার প্রথম অনুসন্ধানকারী

৪
রাত্রি,
সময়ের বিষয়ে তুমি অভিজ্ঞ নও
আর সেই বৃষ্টিরও অভাব
যা মুছে দিতে পারতো তোমার অতীতের সমস্ত দুঃখ
এবং তোমাকে মুক্তি দিতে পারতো সেই বন্দীত্ব থেকে, যার নাম দেয়া হয়েছে ধর্মপ্রেম—
ভালোবাসতে সক্ষম তোমার সেই হৃদয়ের সন্দেহপ্রবণ বিশ্বাস থেকে
এবং পৃথক করতে পারতো অস্পষ্ট ধর্ম থেকে তোমার অবৈধ প্রত্যাহার
সেই কপট দৈব নির্দেশ আর
সেই ঈশ্বরদের থেকে
যারা তাদের গৌরব হারিয়েছেন

৫
তুমি ঢেঁকুর তুলছো, তোমার শক্তির চেয়ে অধিক পরিমাণে
মদের দোকানগুলো যেভাবে যেমন করে তাদের খরিদ্দারদের মহিমান্বিত করে
আবৃত্তি আর সম্মোহনী নর্তকীদের দ্বারা
ডিজেকে সঙ্গে নিয়ে
তুমি আবৃত্তি করে চলেছো তোমার অলৌকিক বিশ্বাসসমূহকে
এবং ছুড়ে দিচ্ছো তোমার প্রশংসা এই সব নর্তকীদের দিকে
যারা নির্বাসিত কবিতার সাথেও তাদের শরীরকে দোলাচ্ছে

৬
তার অধিকার নেই হাঁটার,
আন্দোলিত হওয়া কিংবা কাঁদারও অধিকার পায়নি সে
আত্মার জানালা খোলার কোনো অধিকার তার নেই;
যা তার নিঃশ্বাস, তার ধ্বংস এবং তার চোখের জলকে
পুনরায় শুদ্ধ করে তুলতে পারে
তবু তুমি ভুলে যেতে চাও যে,
এক টুকরো রুটি ছাড়া তুমি আর কিছুই নও

৭
নির্বাসনের দিনটিতে, তারা নগ্ন দাড়িয়ে ছিল;
যখন তুমি নর্দমার ময়লা জলের মধ্যে সাতার কাটছিলে, নগ্ন পায়ে...
হতে পারে সেটা তোমার পায়ের স্বাস্থ্যের পক্ষে ভালো
কিন্তু পৃথিবীর জন্য নয়

৮
ধর্মপ্রবক্তারা অবসর নিয়েছেন
সুতরাং তারা তোমার কাছে ফিরে আসবে— এই প্রতীক্ষা অর্থহীন
এবং তোমার জন্য,
শুধু তোমার জন্য উপদেষ্টারা নিয়ে আসে তাদের দৈনন্দিন রিপোর্ট
এবং ভালো মূল্যও পায়
একটি মর্যাদাপূর্ণ জীবনের জন্য
তুমি তো জানো, টাকা কত গুরুত্বপূর্ণ!

৯
আমার পিতামহ প্রতিদিন নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকেন,
নির্বাসনহীন, স্বর্গীয় কোনো সৃষ্টি ছাড়াই...
আত্মায় কোনো অলৌকিক আঘাত ছাড়াই ইতিমধ্যে নিজেকে একবার পুনরুজ্জীবিত করেছি;
পৃথিবীতেই পেয়ে চলছি নরকের প্রকৃত অভিজ্ঞতা
কারণ পৃথিবীই হচ্ছে সেই নরক যা শরণার্থীদের জন্য তৈরি

১০
তোমার মূক রক্ত কোনো কথা বলবে না
যতদিন তুমি তোমার মৃত্যুতে গর্ব অনুভব করবে
যতদিন তুমি তোমার সিদ্ধান্তে গোপনে স্থির থাকবে,
তুমি তোমার আত্মাকে সেইসব হাতে তুলে দিতে
যারা আসলে কিছুই জানে না
আত্মা হারানোর মূল্য তোমাকে সময় দিয়ে পরিশোধ করতে হবে
একটি চোখকে শান্ত হতে যে সময় লাগে, তার চেয়েও দীর্ঘ সে সময়;
তোমার যে চোখ হতে অশ্রু নয় ঝরে পড়ে তেল

Comments
Post a Comment